গ্র্যান্ড ওপেনিং, ১৫% পর্যন্ত ছাড় সব পণ্যে। মাত্র ৩ দিন বাকি

হোম›পণ্য›প্রিমিয়াম কালো কিশমিশ
প্রিমিয়াম কালো কিশমিশ
১০০% অর্গানিক
শেয়ার করুন:

প্রিমিয়াম কালো কিশমিশ (Premium Black Raisins) – 200 Gram / 500 Gram

প্রিমিয়াম কোয়ালিটি কালো কিশমিশ (Black Raisins) | পুষ্টিগুনে ভরপুর প্রকৃতির এক অনন্য উপহার

★★★★★
(0টি রিভিউ)
●26টি স্টকে আছে
৳300৳350-14% OFF★ 3 পয়েন্ট
Subtotal Price
৳300Save ৳50
Quantity
1

Order Via WhatsApp

Chat with us

Fast Delivery

২৪-৪৮ ঘণ্টার মধ্যে ডেলিভারি

Cash on Delivery

পণ্য পেয়ে পেমেন্ট

Quality Guarantee

স্বাদ ও মানের নিশ্চয়তা

প্রিমিয়াম কোয়ালিটি কালো কিশমিশ (Black Raisins) | পুষ্টিগুনে ভরপুর প্রকৃতির এক অনন্য উপহার

কালো কিশমিশ (Black Raisins) যেমনি সুস্বাদু তেমনি পুষ্টিকর এক নেয়ামত। মানব দেহের জন্য গুরুত্বপূর্ণ এক প্রাকৃতিক শক্তির উৎস হলো এই কালো কিশমিশ। কোনো প্রকার কৃত্রিম রং বা ক্ষতিকর প্রিজারভেটিভ ছাড়া রোদে শুকিয়ে প্রস্তুতকৃত আমাদের এই প্রিমিয়াম কালো কিশমিশ আপনার ও আপনার পরিবারের দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটাতে দারুণভাবে সহায়ক।


কালো কিশমিশ মূলত কালো বা গাঢ় রঙের আঙুর শুকিয়ে তৈরি করা হয়। সাধারণ কিশমিশের তুলনায় এতে অ্যান্টি-অক্সিডেন্ট ও আয়রনের মাত্রা অনেক বেশি পরিমানে হয়ে থাকে। বিশেষ করে আপনি যদি রক্ত শূন্যতা, এনিমিয়া, রক্তে লৌহ কনিকার অভাব, হজম শক্তির দূর্বলতা, বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ থেকে প্রাকৃতিক ভাবে নিরাময় চান তবে অবশ্যই আল্লাহর রহমাতে কালো কিসমিস আপনার জন্য সেরা সুপার ফুড হিসাবে কাজ করবে। মাশাল্লাহফুড (MashallahFood.com) আপনাদের জন্য নিয়মিত সংগ্রহ করে বাছাইকৃত সেরা মানের বড় দানার কালো কিশমিশ। মাশাল্লাহফুড প্রিমিয়াম কালো কিশমিশ নরম, মিষ্টি এবং প্রাকৃতিকভাবে রসালো। তৃপ্তি ও উপকারিতা একই সাথে পাবেন একমাত্র কালো কিশমিশে।

 ইসলামিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ: 

  • ইসলামিক সম্পর্ক: কিশমিশ খাওয়া সুন্নাহসম্মত ও উপকারী খাবার হিসেবে ঐতিহাসিকভাবে সমাদৃত। হাদিসে কিশমিশ ভেজানো পানি বা ‘নাবীয’ (Nabidh) পানের উল্লেখ রয়েছে, যা রাসুলুল্লাহ (সা.) পছন্দ করতেন (যে পর্যন্ত না তা গেঁজে ওঠে বা নেশার সৃষ্টি করে)। প্রাচীনকাল থেকেই স্মৃতিশক্তি বৃদ্ধি ও শরীরের ক্লান্তি দূরীকরণে কিশমিশের ব্যবহারের প্রচলন রয়েছে।

  • বৈজ্ঞানিক সম্পর্ক: বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, কালো কিশমিশে রয়েছে উচ্চমাত্রার অ্যান্থোসায়ানিন ও পলিফেনলিক অ্যান্টি-অক্সিডেন্ট। এছাড়া এতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার, আয়রন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম রয়েছে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে এবং রক্তকণিকা উৎপাদনে সরাসরি ভূমিকা রাখে।


যেহেতু কালো কিশমিশ একটি শুকানো ফল, তাই পানি শুকিয়ে যাওয়ার কারণে এতে প্রাকৃতিক শর্করার (ফ্রুক্টোজ ও গ্লুকোজ) ঘনত্ব তাজা আঙুরের চেয়ে অনেক বেশি থাকে। ডায়াবেটিস রোগীদের কালো কিশমিশ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই নিচের বিষয়গুলো মাথায় রাখা জরুরি:

  • গ্লাইসেমিক ইনডেক্স (GI): কালো কিশমিশের গ্লাইসেমিক ইনডেক্স মাঝারি বা নিম্ন-মাঝারি পর্যায়ের (প্রায় ৪৩-৫৩)। এর মানে হলো, এটি সাধারণ চিনি বা মিষ্টির মতো হুট করে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় না, তবে বেশি খেলে অবশ্যই সুগার লেভেল দ্রুত বেড়ে যাবে।

  • ফাইবারের ভূমিকা: এতে থাকা ফাইবার বা আঁশ রক্তে শর্করা শোষণের গতি ধীর করে দেয়। ফলে পরিমিত পরিমাণে খেলে শর্করার মাত্রায় হঠাৎ বড় কোনো পরিবর্তন আসে না।

  • অ্যান্টিঅক্সিডেন্ট: কালো কিশমিশে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ডায়াবেটিসজনিত বিভিন্ন প্রদাহ এবং স্নায়ুর ক্ষতি (Neuropathy) বা হার্টের ঝুঁকি কমাতে সাহায্য করে।

  • খাওয়ার নিয়ম ও পরিমাণ: ডায়াবেটিস রোগীগন যদি একান্তই এটি খেতে চান, তবে দিনে ৪ থেকে ৫টির বেশি খাওয়া কোনোভাবেই উচিত হবে না। 

সতর্কতা: প্রত্যেকের রক্তে শর্করার মাত্রা, ওষুধের ডোজ এবং শারীরিক অবস্থা ভিন্ন হয়। তাই আপনার সুগার লেভেল যদি নিয়ন্ত্রণের বাইরে থাকে, তবে এটি এড়িয়ে চলাই ভালো। 


  • ১০০% খাঁটি ও বাছাইকৃত প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চয়তা

  • সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা।

  • ক্যাশ অন ডেলিভারি (পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবিধা)

  • পন্যটি ক্ষতিগ্রস্থ হলে সাতে সাথে রিপ্লেস বা টাকা ব্যাক গ্যারান্টি।

সম্পর্কিত পণ্য

১০০% খাঁটিপ্রিমিয়াম কোয়ালিটি অর্গানিক চিয়া সিড

সুপার ফুড

প্রিমিয়াম কোয়ালিটি অর্গানিক চিয়া সিড

★★★★★(5)
৳190৳220
১০০% খাঁটিঅরিজিনাল দেশি সাদা তিল

সুপার ফুড

অরিজিনাল দেশি সাদা তিল

★★★★★(5)
৳150৳200
১০০% খাঁটিকালোজিরা দানা

সুপার ফুড

কালোজিরা দানা

★★★★★(5)
৳180৳250